৮৪০, কাজীপাড়া, বেগম রোকেয়া সরণী, মিরপুর, ঢাকা - ১২১৬
মঙ্গলবার, বৃহস্পতিবার ত্ত শনিবার
[সন্ধ্যা ৬ঃ৩০ টা - রাত ৮ঃ৩০ টা]
অ্যাপয়েন্টমেন্ট বুক করুনডা: এস. এম. নাফিজ ইমতিয়াজ
এমবিবিএস, ডিএলও, এফসিপিএস (ইএনটি)
কনসালটেন্ট, ইএনটি
ডাঃ এস. এম. নাফিজ ইমতিয়াজ একজন অভিজ্ঞ নাক-কান-গলা বিশেষজ্ঞ। ডাঃ নাফিজ তার কর্মজীবনে অটোল্যারিংগোলজি এবং হেড-নেক সার্জারির বিষয়ে উল্লেখযোগ্য অবদান রেখে চলেছেন।
ডাঃ নাফিজ বাংলাদেশ মেডিকেল কলেজ থেকে ব্যাচেলর অফ মেডিসিন, ব্যাচেলর অফ সার্জারি (এমবিবিএস) ডিগ্রি অর্জন করেন। অটোল্যারিঙ্গোলজি এবং হেড-নেক সার্জারির বিষয়ে আরও স্পেশালাইজেশন অর্জনের জন্য তিনি বিএসএমএমইউ থেকে অটোরিনোল্যারিঙ্গোলজি বিষয়ে ডিপ্লোমা (ডিএলও)সম্পন্ন করেন। এই ট্রেনিং তাকে কান, নাক এবং গলা সম্পর্কিত অবস্থার রোগ নির্ণয় এবং ব্যবস্থাপনার জন্য প্রয়োজনীয় জ্ঞান এবং দক্ষতা অর্জন করতে সহযোগিতা করেছে। এরপরে ডাঃ নাফিজ সফলভাবে এফসিপিএস (ইএনটি) ডিগ্রী অর্জন করেন।
তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালে ইএনটি ও হেড-নেক সার্জারিতে দুই বছর ছয় মাসের প্রশিক্ষণ গ্রহণ করেন। এছাড়াও তার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে ইএনটি ও হেড-নেক সার্জারিতে তিন বছর ছয় মাসের প্রশিক্ষণের অভিজ্ঞতা রয়েছে। উপরন্তু তিনি প্লাস্টিক, কসমেটিক এবং রিকনস্ট্রাকটিভ সার্জারিতে ছয় মাসের জন্য রেসিডেন্ট মেডিকেল অফিসার (আরএমও) হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি দুই বছর কুমিল্লা জেনারেল হাসপাতালে ইএনটি ও হেড-নেক সার্জারি বিভাগে মেডিকেল অফিসার হিসেবে কাজ করেছেন। বর্তমানে তিনি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের ইএনটি ও হেড-নেক সার্জারি বিভাগে দায়িত্ব পালন করছেন।
ডাঃ নাফিজের স্পেশালাইজেশনের মধ্যে রয়েছে ট্রাকিওস্টোমি, সেপ্টোপ্লাস্টি, টনসিলেকটমি, থাইরয়েডেকটমি, ক্যান্সার সার্জারির জন্য নেক ডিসেকশন এবং কানের সার্জারি করা। এছাড়াও অটোল্যারিঙ্গোলজি এবং হেড-নেক সার্জারিতে বিভিন্ন সার্জিক্যাল পদ্ধতিতে উনার ব্যাপক অভিজ্ঞতা রয়েছে।
বাংলাদেশ এন্ডোস্কোপিক সাইনাস এবং স্কাল বেস সোসাইটির একজন সক্রিয় সদস্য হিসেবে, ডাঃ এস.এম. নাফিজ ইমতিয়াজ বিভিন্ন পেশাগত কার্যকলাপে যুক্ত এবং এই ক্ষেত্রের সর্বশেষ অগ্রগতির সাথে আপডেট থাকেন। চলমান পেশাদার বিকাশের প্রতি তার উৎসর্গ এবং নিবেদন রোগীদেরকে সবচেয়ে উন্নত এবং কার্যকর চিকিৎসা প্রদান করতে সক্ষম করে তুলেছে।