৮৪০, কাজীপাড়া, বেগম রোকেয়া সরণী, মিরপুর, ঢাকা - ১২১৬
সোমবার, বুধবার ত্ত শনিবার
[সন্ধ্যা ৭:০০ টা - রাত ৯:৩০ টা পর্যন্ত]
অ্যাপয়েন্টমেন্ট বুক করুনব্রিগেডিয়ার জেনারেল (অধ্যাপক) ডা: মুরশীদা মোশাররফ
এমবিবিএস, এফসিপিএস (পেডিয়াট্রিক্স), পেডিয়াট্রিক নিউরোলজি প্রশিক্ষিত
অধ্যাপক, শিশুরোগ ও শিশু নিউরোলজিস্ট
ব্রিগেডিয়ার জেনারেল (অধ্যাপক) ডাঃ মুরশিদা মোশাররফ একজন অভিজ্ঞ শিশুরোগ বিশেষজ্ঞ। তিনি ১৯৯৭ সালে ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন এবং ২০০৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিপ্লোমা ইন চাইল্ড হেলথ (ডিসিএইচ) ডিগ্রি অর্জন করেন। ২০১৩ সালে বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস) থেকে পেডিয়াট্রিক্স বিষয়ে এফসিপিএস ডিগ্রি অর্জন করেন।
ডাঃ মুরশিদা ২০১৫ সালে ঢাকা শিশু হাসপাতালে পেডিয়াট্রিক নিউরোলোজিতে স্নাতকোত্তর প্রশিক্ষণ সম্পন্ন করেন। তিনি সিএমএইচ সাভার, সিএমএইচ কুমিল্লা, সিএমএইচ ঘাটাইলে শিশুরোগ বিশেষজ্ঞ এবং শিশু স্নায়ুবিশেষজ্ঞ হিসাবে কাজ করেছেন এবং বাংলাদেশ সেনাবাহিনীর সিএমএইচ ঢাকায় শিশু পেডিয়াট্রিক নিউরোলোজি বিভাগের প্রধান হিসাবে দায়িত্ব পালন করছেন।
ডাঃ মুরশিদার প্রকাশনার মধ্যে রয়েছে ইফেক্টস অফ ফেনোফাইব্রেট ইন নিওনেটাল জন্ডিস, ল্যাব প্রোফাইলস অফ চিলড্রেন উইথ অমিক্রন ভ্যারাইটি অফ কোভিড-১৯, প্যাটার্ন্স অফ নিওনেটাল মরবিডিটি এন্ড মর্টালিটি, এবং ক্লিনিক্যাল প্রোফাইলস উইথ ইইজি প্যাটার্ন্স অফ রিফ্রাকটোরি এপিলেপ্সি ইন চিলড্রেন। তিনি টারশিয়ারি কেয়ার হাসপাতাল প্যাটার্ন্স অফ নিউরোডেভেলপমেন্টাল ডিজিজেস এর উপর রিসার্চ করেছেন।
উনার উল্লেখযোগ্য কর্মজীবন, একাডেমিক অভিজ্ঞতা এবং ক্লিনিকাল প্র্যাকটিস উভয় ক্ষেত্রেই, অধ্যাপক কর্নেল ডাঃ মুরশিদা মোশাররফ শিশুরোগ বিশেষজ্ঞ এবং শিশু স্নায়ুবিজ্ঞান ক্ষেত্রে তিনি একজন সম্মানিত ব্যক্তিত্ব।
একাডেমিক এবং ক্লিনিক্যাল প্র্যাকটিসের অভিজ্ঞতা ডাঃ মুরশিদা মোশাররফের অন্যান্য অর্জন কে অন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে। তিনি শিশুরোগ এবং শিশু স্নায়ু বিজ্ঞানের ক্ষেত্রে বাংলাদেশে একজন উল্লেখযোগ্য ব্যক্তিত্বে হিসেবে পরিগনিত হয়েছেন। প্রতিটি রোগীর জন্য তিনি যত্নশীলতা, ধৈর্য এবং সমব্যাথী হিসাবে ‘পরিবারের একজন’ হয়ে চিকিৎসাসেবা প্রদান করেন।