বাড়ি ১৫, রোড ১২, সেক্টর ৬, উত্তরা, ঢাকা - ১২৩০
সোমবার ত্ত বৃহস্পতিবার
[সন্ধ্যা ৭ঃ০০ টা - রাত ৮ঃ০০ টা]
অ্যাপয়েন্টমেন্ট বুক করুনউম্মে সালমা তামান্না
বিএসসি, এমএসসি (ফুড অ্যান্ড নিউট্রিশন), এমপিএইচ
কনসালটেন্ট, নিউট্রিশন
উম্মে সালমা তামান্না একজন অত্যন্ত নিবেদিতপ্রাণ ও সফল পুষ্টিবিদ। তিনি মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (MBSTU) থেকে স্নাতকোত্তর (M.Sc.) ডিগ্রি অর্জন করেন এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস (BUHS) থেকে কমিউনিটি নিউট্রিশনে ‘মাস্টার অব পাবলিক হেলথ’ (MPH) সম্পন্ন করেন। শিক্ষাজীবনে তিনি ধারাবাহিকভাবে অসাধারণ ফলাফল অর্জন করে মেধা ও শ্রেষ্ঠত্বের স্বাক্ষর রেখেছেন।
পড়াশোনা চলাকালীন উম্মে সালমা তামান্না বিভিন্ন গবেষণা ও প্রকল্পে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন, যা তাঁর পেশাগত দক্ষতার পরিচয় দেয়। তাঁর উল্লেখযোগ্য কাজগুলোর মধ্যে রয়েছে বিভিন্ন ভোজ্যতেলের গুণগত মান নির্ণয় এবং বাংলাদেশের মাছে ভারী ধাতুর সঞ্চয় (Bioaccumulation of Heavy Metals in Fish in Bangladesh)-এর ওপর এমএসসি থিসিস ও গর্ভাবস্থায় ডায়াবেটিস (Gestational Diabetes Mellitus) এবং খাদ্যাভ্যাসের ওপর এমপিএইচ থিসিস।
মাঠপর্যায়ের বিভিন্ন কার্যক্রমেও তাঁর বাস্তব অভিজ্ঞতা রয়েছে—যার মধ্যে নতুন খাদ্যপণ্য উদ্ভাবন, গ্রামীণ জনগোষ্ঠীর পুষ্টিমান যাচাই এবং গর্ভবতী নারী, স্তন্যদানকারী মা, কিশোরী ও পাঁচ বছরের কম বয়সী শিশুদের পুষ্টি বিষয়ক জরিপ অন্যতম।
পেশাগত জীবনে উম্মে সালমা তামান্না মেডিকেল কলেজ ফর উইমেন অ্যান্ড হাসপাতালে ডায়েটিশিয়ান, বাংলাদেশ ডায়াবেটিক সমিতির অধীনস্থ বিআইএইচএস (BIHS) জেনারেল হাসপাতালে হেলথ এডুকেশন অফিসার এবং বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানে ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান ও নিউট্রিশন কনসালটেন্ট হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ক্লিনিক্যাল নিউট্রিশন, রোগী পরামর্শ এবং স্বাস্থ্যশিক্ষা প্রদানের মাধ্যমে তিনি তাঁর বহুমুখী দক্ষতা ও বাস্তব জ্ঞানের পরিচয় দিয়েছেন।
পেশাগত দায়িত্বের পাশাপাশি তিনি ক্লিনিক্যাল নিউট্রিশন অ্যান্ড ডায়েটেটিক্স, ক্রিটিক্যাল কেয়ার নিউট্রিশন, ডায়াবেটিস নিউট্রিশন এবং নিউট্রিশনাল কেয়ারের ওপর বিশেষ প্রশিক্ষণ গ্রহণ করেছেন। এ ছাড়া তিনি স্বনামধন্য দৈনিক পত্রিকায় নিয়মিত কলাম লেখার পাশাপাশি ‘স্বরলিপির অষ্টকথন’ বইয়েও তাঁর লেখনীর মাধ্যমে অবদান রেখেছেন।
ব্যক্তিগত ও পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে তিনি কার্যকর যোগাযোগ, স্ট্রেস ম্যানেজমেন্ট, অ্যাঙ্গার ম্যানেজমেন্ট, ইতিবাচক অনুপ্রেরণামূলক দক্ষতা এবং টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্টের ওপর বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিয়েছেন। একজন মেধাবী ও দক্ষ পুষ্টিবিদ হিসেবে উম্মে সালমা তামান্না তাঁর প্রতিটি রোগী ও সেবাগ্রহীতাকে আন্তরিকতা ও সহানুভূতির সাথে মানসম্মত পুষ্টি পরামর্শ প্রদানে সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।