৮৪০, কাজীপাড়া, বেগম রোকেয়া সরণী, মিরপুর, ঢাকা ১২১৬
রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার ত্ত শনিবার
[সকাল ০৯:৩০ - দুপুর ১২:০০] এবং [সন্ধ্যা ০৭:৩০ - রাত ০৯:৩০]
ডা: মহসিনা ফেরদৌস
এমবিবিএস (ঢাকা বিশ্ববিদ্যালয়), এআরডিএমএস, সিসিডি, ডিএমইউ, পিজিটি (রেডিওলজি ও ইমেজিং)
সোনোলজি
ডা. মহসিনা ফেরদৌস যোগ্যতাসম্পন্ন একজন নিবেদিতপ্রাণ চিকিৎসক। তিনি হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে কৃতিত্বের সাথে এমবিবিএস (MBBS) ডিগ্রি অর্জন করেন।
চিকিৎসা বিজ্ঞানের বিশেষায়িত শাখাগুলোতে নিজের দক্ষতাকে আরও সমৃদ্ধ করতে ডা. মহসিনা বেশ কিছু গুরুত্বপূর্ণ কোর্স ও ডিগ্রি সম্পন্ন করেন। তিনি বাংলাদেশ ডায়াবেটিক সমিতি (বারডেম) স্বীকৃত সিসিডি (CCD) কোর্স সম্পন্ন করেন। পরবর্তীতে আধুনিক চিকিৎসায় রোগ নির্ণয়ের গুরুত্ব বিবেচনা করে তিনি বিআইএফইউএম (BIFUM) ও ইবাইস বিশ্ববিদ্যালয় থেকে ডায়াগনস্টিক আল্ট্রাসাউন্ডের ওপর ‘ডিপ্লোমা ইন মেডিকেল আল্ট্রাসাউন্ড’ (DMU) ডিগ্রি লাভ করেন।
ডায়াগনস্টিক রেডিওলজির প্রতি বিশেষ অনুরাগের কারণে ডা. মহসিনা ফেরদৌস বিভিন্ন নামকরা হাসপাতালে কাজের অভিজ্ঞতা অর্জন করেছেন। তিনি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের রেডিওলজি বিভাগে আল্ট্রাসোনোগ্রাফির ওপর বাস্তবভিত্তিক প্রশিক্ষণ নেন, যা তাঁর কাজের মজবুত ভিত্তি তৈরি করে দেয়। বর্তমানে তিনি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (BMU) রেডিওলজি বিভাগের সাথে যুক্ত থেকে রোগীদের নিখুঁত ও দ্রুত রোগ নির্ণয় সেবা প্রদান করছেন।
এছাড়া তিনি ‘ট্রান্সভ্যাজাইনাল সোনোগ্রাফি’ (TVS) এবং ‘কালার ডপলার স্টাডি’-র ওপর সনদপ্রাপ্ত বিশেষ প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে গর্ভস্থ শিশুর অ্যানোমালি স্ক্যান (Anomaly Scan), থাইরয়েড এবং স্তনের আল্ট্রাসাউন্ড টেস্ট বা পরীক্ষা করায় তাঁর বিশেষ পারদর্শিতা রয়েছে।
রোগীদের সঠিক সেবা দেওয়া এবং চিকিৎসার মান উন্নয়নের লক্ষ্য নিয়ে ডা. মহসিনা ফেরদৌস প্রতিনিয়ত রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিষয়ে নিজের জ্ঞান ও দক্ষতাকে আরও সমৃদ্ধ করে যাচ্ছেন এবং বাংলাদেশের স্বাস্থ্যসেবায় প্রশংসনীয় অবদান রেখে চলছেন।