ডা: মোর্শেদা পারভিন

৮৪০, কাজীপাড়া, বেগম রোকেয়া সরণী, মিরপুর, ঢাকা - ১২১৬

রবিবার, সোমবার, মঙ্গলবার ত্ত বৃহস্পতিবার

[সকাল ১০ঃ০০ টা - দুপুর ১২ঃ০০ টা]

অ্যাপয়েন্টমেন্ট বুক করুন

ডা: মোর্শেদা পারভিন

এমবিবিএস, এফসিপিএস (স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা)

কনসালটেন্ট, স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা

ডাঃ মোর্শেদা পারভিন একজন দক্ষ এবং অভিজ্ঞ গাইনী ও অবসেট্রিক্স বিশেষজ্ঞ। তিনি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি গাইনী ও অবসেট্রিক্স বিষয়ে বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ান্স এন্ড সার্জনস থেকে এফসিপিএস (গাইনী এন্ড অবসেট্রিক্স) ডিগ্রি অর্জন করেন।

এছাড়াও, তিনি বিএসএমএমইউ-তে কল্পোস্কপিতে বিশেষ প্রশিক্ষণ সম্পন্ন করেছেন, যা গর্ভাশয়ের অস্বাভাবিকতার রোগ নির্ণয় এবং ব্যবস্থাপনায় উনার দক্ষতা বাড়িয়েছে। এছাড়াও, তিনি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয় থেকে মেডিক্যাল আল্ট্রাসাউন্ডে ডিপ্লোমা অর্জন করেছেন।

কর্মজীবনে, ডাঃ মোর্শেদা বিভিন্ন চিকিৎসা প্রতিষ্ঠানে বিভিন্ন পদে নিয়োজিত ছিলেন। তিনি মার্কস মেডিকেল কলেজ এবং হাসপাতালে গাইনী এন্ড অবসেট্রিক্স বিভাগে রেজিস্ট্রার হিসেবে এবং বর্তমানে ইউনাইটেড মেডিকেল কলেজ এবং হাসপাতালে রেজিস্ট্রার হিসেবে কর্মরত আছেন।

চিকিৎসাসেবার পাশাপাশি, ডাঃ মোর্শেদা মার্কস মেডিক্যাল কলেজ এবং হাসপাতাল (এম আর এম সি এইচ)-এ চতুর্থ এবং পঞ্চম বর্ষের মেডিক্যাল শিক্ষার্থীদের জন্য একজন ক্লিনিকাল ইন্সট্রাক্টর এর দায়িত্ব পালন করেছেন।

তিনি বিভিন্ন গবেষণা প্রকল্পে জড়িত ছিলেন, যার মধ্যে রয়েছে “এডলোসেন্ট প্রেগন্যান্সি এন্ড ইটস কনসিকুয়েন্সেস: হোয়ের ডু উই স্ট্যান্ড?” এবং “ইভ্যালুয়েশন অফ কোলোনস্কোপি ডিরেক্টেড বাইওপ্সি ইন ভি আই এ (ভায়া) পজিটিভ কেসেস” বিষয়ে তার গবেষণাপত্রটি বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস দ্বারা গৃহীত হয়।

ডাঃ মোর্শেদা পারভিন তার মানবিক আচরণের জন্য সুপরিচিত; তিনি প্রত্যেক রোগীর জন্য আলাদাভাবে  যত্ন প্রদান করেন। গাইনী এন্ড অবসেট্রিক্স বিদ্যার বিস্তৃত পরিসরে তার দক্ষতা রয়েছে, যার মধ্যে রয়েছে কল্পোস্কপি, আল্ট্রাসাউন্ড ইমেজিং, প্রজনন স্বাস্থ্য সেবা এবং প্রসূতি যত্ন। উষ্ণ আচরণ এবং উৎকর্ষতার  প্রতিশ্রুতির সাথে, তিনি নারীদের ক্ষমতায়ন করার এবং তাদের সামগ্রিক সুস্বাস্থ্য উন্নত করার জন্য সংগ্রাম করেন।