ডা: রিয়াজ মাহমুদ হুদা

৮৪০, কাজীপাড়া, বেগম রোকেয়া সরণী, মিরপুর, ঢাকা - ১২১৬

রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার ত্ত শনিবার

[সন্ধ্যা ৭ঃ০০ টা - রাত ১০ঃ০০ টা]

অ্যাপয়েন্টমেন্ট বুক করুন

ডা: রিয়াজ মাহমুদ হুদা

এমবিবিএস, এফসিপিএস (মেডিসিন), এফসিপিএস (কার্ডিওলজি)

সহকারী অধ্যাপক, মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ

ডা. রিয়াজ মাহমুদ হুদা একজন প্রখ্যাত হৃদ্ রোগ (কার্ডিওলজি) ও মেডিসিন বিশেষজ্ঞ। তিনি বর্তমানে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে (NICVD) কার্ডিওলোজি বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।

ডা. রিয়াজের শিক্ষাগত যোগ্যতার মধ্যে রয়েছে ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে এমবিবিএস (MBBS) ডিগ্রি এবং ইন্টারনাল মেডিসিনে এফসিপিএস (FCPS)। পরবর্তীতে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চার বছরের কঠোর প্রশিক্ষণ শেষে তিনি বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (BCPS) থেকে কার্ডিওলজিতে এফসিপিএস অর্জন করেন।

তাঁর চিকিৎসা ও শিক্ষাদানের কর্মজীবনে তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুই বছর কার্ডিওলজি ফেলো এবং একই প্রতিষ্ঠানে অ্যাসিস্ট্যান্ট রেজিস্টার হিসেবে কাজ করেন। এছাড়া তিনি সেখানে মেডিকেল অফিসার ও পরবর্তীতে কনসালটেন্ট হিসেবে সেবা দেন। তিনি নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালেও কনসালটেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন।

দীর্ঘ অভিজ্ঞতা ও দক্ষতার সুবাদে ডা. রিয়াজ অসংখ্য জটিল চিকিৎসাপ্রক্রিয়া ও পরীক্ষা সম্পন্ন করেছেন। তিনি ২,০০০টিরও বেশি করোনোলজি এনজিওগ্রাম, ৪০০টিরও বেশি এনজিওপ্লাস্টি (রিং পরানো), পেসমেকার বসানো, ভালভোপ্লাস্টি, রেনাল আর্টারি স্টেন্টিং এবং পেরিফেরাল স্টেন্টিং সম্পন্ন করেছেন। এছাড়া ইসিজি (ECG), ইকোকারডিওগ্রাফি (ট্রান্সইসোফেজিয়াল ইকোসহ), এক্সারসাইজ টলারেন্স টেস্ট (ETT) এবং ডোবুটামিন স্ট্রেস টেস্টে তাঁর বিশেষ দক্ষতা রয়েছে।

হৃদ্ রোগ বিষয়ে গবেষণাতেও ডা. রিয়াজের বিশেষ আগ্রহ রয়েছে। তাঁর গবেষণার প্রধান বিষয় ছিল ‘মেটাবলিক সিন্ড্রোম’ এবং ‘হৃদরোগে আক্রান্ত (হার্ট অ্যাটাক) রোগীদের ওপর এর প্রভাব’।

ডা. রিয়াজ নিয়মিত দেশ-বিদেশের বিভিন্ন সেমিনারে অংশ নিয়ে তাঁর গবেষণালব্ধ তথ্য প্রকাশ করেন এবং হৃদ্রোগ চিকিৎসার আধুনিক তথ্য সম্পর্কে আপডেট থাকেন। উল্লেখযোগ্যভাবে, তিনি ‘ওয়ার্ল্ড কংগ্রেস অব কার্ডিওলোজি’-র মতো বিশ্বমানের কনফারেন্সে অংশ নিয়ে তাঁর গবেষণা ও পোস্টার উপস্থাপন করেছেন। এর মাধ্যমে চিকিৎসা বিজ্ঞানকে সমৃদ্ধ করতে এবং হৃদরোগ চিকিৎসাকে আরও এগিয়ে নিতে তাঁর গভীর আগ্রহের প্রকাশ ঘটে।

রোগীদের প্রতি গভীর দায়িত্ববোধ, সুদীর্ঘ অভিজ্ঞতা এবং প্রতিনিয়ত নতুন কিছু শেখার আগ্রহ ডা. রিয়াজ মাহমুদ হুদাকে একজন অত্যন্ত নির্ভরযোগ্য ও বিশ্বস্ত হৃদরোগ বিশেষজ্ঞ হিসেবে গড়ে তুলেছে।