ডা: রুবিনা হোসেন

৮৪০, কাজীপাড়া, বেগম রোকেয়া সরণী, মিরপুর, ঢাকা - ১২১৬

রবিবার, মঙ্গলবার ত্ত বৃহস্পতিবার

[সন্ধ্যা ৭ঃ০০ টা - রাত ১০ঃ০০ টা]

অ্যাপয়েন্টমেন্ট বুক করুন

ডা: রুবিনা হোসেন

এমবিবিএস, এফসিপিএস (সাইকিয়াট্রি)

কনসালটেন্ট, মনোরোগ

ডাঃ রুবিনা হোসেন একজন অভিজ্ঞ মানসিকরোগ বিশেষজ্ঞ, যিনি মানসিক স্বাস্থ নিয়ে সংগ্রামরত মানুষদের জন্য আবেগ এবং নিষ্ঠা নিয়ে কাজ করেন।  বর্তমানে তিনি একটি মেডিকেল কলেজ হাসপাতালের মানসিকরোগবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কাজ করছেন।

ডাঃ রুবিনা হোসেন বাংলাদেশ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তীতে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস) থেকে সাইকিয়াট্রিতে এফসিপিএস সম্পন্ন করেন।

ডাঃ রুবিনা হোসেন ঢাকার ন্যাশনাল ইন্সিটিউট অফ মেন্টাল হেলথ-এ (এনআইএমএইচ) একজন অনারারি মেডিকেল অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এই সময়টাতে তিনি বিভিন্ন ধরনের মানসিক রোগ এবং জটিলতা সম্পর্কে তার জ্ঞান কে ঋদ্ধ করে তুলেন।  তিনি বাংলাদেশ মেডিকেল কলেজের মানসিকরোগ বিভাগেও একজন অনারারি মেডিকেল অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মানসিক স্বাস্থ্য সম্পর্কিত গবেষণা এবং অগ্রগতি সম্পর্কে উৎসাহী ড. রুবিনা মানসিক গবেষণায় উল্লেখযোগ্য অবদান রেখেছেন। এনআইএমএইচ আর্কাইভস (NIMH Archieves)  এবং ব্রিটিশ জার্নাল অফ সাইকিয়াট্রী ইন্টারন্যাশনালের (BJPsych International) মতো বিখ্যাত জার্নালে তার প্রকাশনাগুলি মানসিক স্বাস্থ্য সম্পর্কিত জ্ঞান সম্প্রসারণের জন্য উনার উদ্যমকে তুলে ধরে। তিনি বিভিন্ন বিষয়ে গবেষণা পরিচালনা করেছেন, যার মধ্যে রয়েছে বুদ্ধিবৃত্তিক অক্ষমতা, স্ট্রেসার্স এবং মেন্টাল হেলথ ইন চিলড্রেন উইথ  ফিজিক্যাল কমরবিডিটি, কেয়ার গিভার্স বার্ডেন উইথ মেন্টাল ডিসএবিলিটি এবং হ্যালুসিনেশন ইন সিজোফ্রেনিয়া এন্ড মুড ডিসঅর্ডার।

তিনি বাংলাদেশ অ্যাসোসিয়েশান অফ সাইকিয়াট্রিস্ট (বিএপি)-এর সেক্রেটারি অফ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স হিসেবে দায়িত্ব পালন করছেন এবং বিএপি-এর সাইন্টেফিক কমিটির সদস্য। তিনি ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথের অফিসিয়াল জার্নাল, আর্কাইভস অফ এনআইএমএইচ-এর সহযোগী সম্পাদক হিসেবেও কাজ করেছেন। তিনি বাংলাদেশে সিজোফ্রেনিয়া, ডিপ্রেশন ডিজঅর্ডারস এবং এংজাইটি রোগের জাতীয় নির্দেশিকা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির জন্য তার অব্যাহত প্রচেষ্টা এবং মানসিক গবেষণা ও শিক্ষায় তার অবদানের সাথে, ড. রুবিনা হোসেন বাংলাদেশে মানসিক স্বাস্থ্য চ্যালেঞ্জের সম্মুখীন ব্যক্তিদের জীবন উন্নত করার জন্য নিবেদিত রয়েছেন। তার দক্ষতা, সহানুভূতিশীল দৃষ্টিভঙ্গি এবং নেতৃত্বের ভূমিকা তাকে মনোরোগ চিকিৎসার ক্ষেত্রে একজন সম্মানিত পেশাদার হিসাবে পরিচিতি দিয়েছে।