৮৪০, কাজীপাড়া, বেগম রোকেয়া সরণী, মিরপুর, ঢাকা - ১২১৬
রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার ত্ত শনিবার
ডা: সায়মা তাহরিন আহমেদ
এমবিবিএস, সিসিডি (বারডেম)
ফ্যামিলি ফিজিশিয়ান
ডাঃ সায়মা তাহরীন আহমেদ একজন নিবেদিতপ্রাণ ফ্যামিলি ফিজিশিয়ান। তিনি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চট্টগ্রাম (ইউএসটিসি) থেকে এমবিবিএস সম্পন্ন করেন।
এমবিবিএস ডিগ্রি সম্পন্ন করার পর ডাঃ সায়মা মেডিসিন ও ফ্যামিলি মেডিসিন বিভাগে কাজ করেন এবং অভিজ্ঞতা অর্জন করেন। এ সময় তিনি সিপিআর প্রশিক্ষণ, ব্যাংকক ক্যান্সার হাসপাতাল থেকে ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং এবং বাংলাদেশ সোসাইটি অব জেনারেল ফিজিশিয়ানস থেকে জিপিওসি ওয়ার্কসপ প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। তিনি বারডেম থেকে ডায়াবেটোলজি (সিসিডি) বিষয়ে কোর্স সম্পন্ন করেন।
তিনি বর্তমানে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ বাকিংহাম থেকে ফ্যামিলি মেডিসিনে পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা করছেন।
ডাঃ সায়মা জাতীয় টিভিতে বিভিন্ন স্বাস্থ্য সচেতনতা এবং প্রতিরোধমূলক জাতীয় স্বাস্থ্য প্রোগ্রামগুলিতে অংশগ্রহণ করেছেন, মানুষের মধ্যে প্রতিরোধযোগ্য, সংক্রামক এবং অসংক্রামক রোগ সম্পর্কে সচেতনতা বাড়াতে চেষ্টা করেছেন।
বর্তমানে, ডাঃ সায়মা তাহরীন আহমেদ ফ্যামিলি মেডিসিন বিষয়ে উচ্চতর দক্ষতা অর্জনের জন্য বিভিন্ন কোর্সে অংশগ্রহণ করছেন, যাতে তিনি রোগীদের সার্বিক এবং ব্যক্তিগত যত্ন দিতে পারেন। ডাঃ সায়মা তাহরীন আহমেদ তার জ্ঞান, মানবিকতা, বিশ্লেষন দক্ষতা ও সর্বোপরি রোগীদের প্রতি সত্যিকার মমত্ব দিয়ে রোগী ও সমাজের উন্নয়নে ইতিবাচক প্রভাব অব্যাহত রেখেছেন।