৮৪০, কাজীপাড়া, বেগম রোকেয়া সরণী, মিরপুর, ঢাকা - ১২১৬
রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার ত্ত শনিবার
[সন্ধ্যা ৭ঃ০০ টা - রাত ১০ঃ০০ টা]
অ্যাপয়েন্টমেন্ট বুক করুনব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক ডা: তানভীরুল ইসলাম
এমবিবিএস, এফসিপিএস (সার্জারি), ফেলো (কোলোরেক্টাল সার্জারি - এনইউএইচ, সিঙ্গাপুর), প্রশিক্ষিত লেজার প্রোক্টোলজি
অধ্যাপক, জেনারাল সার্জারি ও কোলোরেক্টাল সার্জারি
ব্রিগেডিয়ার জেনারেল (অব.) প্রফেসর ডাঃ তানভীরুল ইসলাম দীর্ঘ ২৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন এবং অত্যন্ত দক্ষ একজন কলোরেক্টাল সার্জেন। তিনি এমবিবিএস সম্পন্ন করার পর বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস) থেকে এফসিপিএস (সার্জারিতে ফেলোশিপ) অর্জন করেন এবং সার্জারি বিষয়ে বিশেষ প্রশিক্ষণ নেন। কলোরেক্টাল সার্জারিতে দক্ষতা বৃদ্ধির জন্য তিনি সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে কলোরেক্টাল সার্জারি বিষয়ে ফেলোশিপ সম্পন্ন করেন।
ডাঃ তানভীরুল ইসলাম তার পেশাগত বৃদ্ধি দক্ষতা ও জ্ঞানার্জনের লক্ষ্যে বিভিন্ন কোর্স এবং প্রশিক্ষণ গ্রহণ করেছেন। তিনি আর্মড ফোর্সেস মেডিকেল ইনস্টিটিউটে সার্জারিতে গ্রেডিং কোর্স, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) কলোরেক্টাল সার্জারিতে পোস্ট ফেলোশিপ এবং ভারতের কলকাতায় টাটা মেমোরিয়াল সেন্টারে জিআই অনকোলজি সার্জারিতে প্রশিক্ষণ গ্রহণ করেছেন।
ডাঃ তানভীরুল ইসলাম বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি), বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস), সোসাইটি অব সার্জনস অব বাংলাদেশ এবং বাংলাদেশ সোসাইটি অব কলোরেক্টাল সার্জনস-সহ বেশ কিছু পেশাদার সংগঠনের সদস্য। চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতিতে তিনি গবেষণায় সক্রিয়ভাবে অবদান রেখে চলেছেন এবং তার বেশ কয়েকটি প্রকাশনা রয়েছে।
ডাঃ তানভীরুল ইসলাম আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান, ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের জেনারেল ও কলোরেক্টাল সার্জন ও কলোরেক্টাল সার্জারির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি বাংলাদেশ নেভাল শিপ পতেঙ্গা, চট্টগ্রাম এবং ইউএন লেভেল-২ হাসপাতাল, লাইবেরিয়ায় ইউনাইটেড নেশনস মিশনসহ বেশ কয়েকটি মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানে জেনারেল সার্জন হিসেবে কাজ করেছেন।
ডাঃ তানভীরুল ইসলাম ক্লিনিক্যাল অনুশীলনের পাশাপাশি সক্রিয়ভাবে মেডিকেল শিক্ষার্থীদের শিক্ষাদানের সঙ্গেও জড়িত। তিনি ঢাকার আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ এবং আর্মড ফোর্সেস মেডিকেল ইনস্টিটিউটে স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের পড়িয়েছেন। এ ছাড়া জার্নাল অব আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের প্রধান সম্পাদক এবং সিএম এইচ ঢাকা জার্নাল এর উপদেষ্টা হিসেবে চিকিৎসা গবেষণার প্রসারে অবদান রেখে চলেছেন।
ডাঃ তানভীরুল ইসলাম পোস্ট গ্রাজুয়েট ডিসার্টেশন (এফসিপিএস সার্জারি) ও থিসিস (কলোরেক্টাল সার্জারিতে ফেলোশিপ, বিসিপিএস) তত্ত্বাবধানসহ পরবর্তী প্রজন্মের চিকিৎসা পেশাজীবীদের গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। কলোরেক্টাল সার্জারির প্রতি ডাঃ তানভীরুল ইসলামের আত্মনিবেদন এবং চিকিৎসা শিক্ষা ও গবেষণায় তার অবদানের কারণে তিনি বিশেষ সম্মান ও খ্যাতি অর্জন করেছেন।